টিকা কেলেঙ্কারি: অন্তর্বর্তী আমলের দায় খুঁজতে বিচারপতির নেতৃত্বে কমিশন
অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে সরকার……
বাংলাদেশ
প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে সরকার। মূলত এসব ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর পড়া বিরূপ প্রভাব এবং এর পেছনের দায়ীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের মেয়াদের এই টিকা কেলেঙ্কারির দায়দায়িত্ব নিরূপণ করবে কমিশন।
হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে সভাপতি করে গঠিত এই কমিশনের অপর দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির কারণ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশও প্রণয়ন করবে এই কমিশন। সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটিকে দেশের যেকোনো স্থান পরিদর্শন এবং সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই তদন্ত কার্যক্রমে কমিশনকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যসেবা বিভাগ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

