1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ভোটাররা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

রোববার (২৫ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্যকোন ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘন্টা পর অর্থাৎ ২৭ অক্টোবর সকাল ৮ টা থেকে ৩০ অক্টোবর তারিখ বিকাল ৪ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এ উপ-নির্বাবনে প্রার্থীরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু

www.bdtimes24.com |
bdtimes24