1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশের সাঁকোর পাশে নালায় লুকানো ৩ লাখ ইয়াবা, নারী আটক আরব নেতাদের গ্রেফতারের দাবি ইসরায়েলের ডানপন্থি মন্ত্রীর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক ও দুই কর্মকর্তা চাকরিচ্যুত খুবির ৩৭ দফা দাবির দুই বছর: বাস্তবায়ন হয়নি অধিকাংশই ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির PSG score late to hold struggling Man City Tunisians drawn into Russia's war in Ukraine জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার অভিযোগ জামায়াতের ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী চেয়ে সালমান এফ রহমানসহ কয়েকজনের আবেদন নাকচ

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার অভিযোগ জামায়াতের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তাহসিফের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে অবহেলার জন্য কেউ দায়মুক্তি পেতে পারেন না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার এভাবে মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তাঁর অভিযোগ, এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে। এর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, যেসব সংস্থা বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই বিরোধী দলের নেতাদের নামে ভুয়া, কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, তাহসিফের পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।



বাপ্পি/সা.এ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী চেয়ে সালমান এফ রহমানসহ কয়েকজনের আবেদন নাকচ

www.bdtimes24.com |
bdtimes24