1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে উত্তরার বাসায় জাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা ১৮-এর কম বরসীদের চ্যাটবট ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করলো নিউ ইয়র্ক How could Israel break political deadlock? Here are four scenarios তাহসিফ সাউরির মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন

তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে উত্তরার বাসায়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ রাজধানীর উত্তরার বাসায় নিয়ে যাচ্ছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়। এরপর মরদেহ নিয়ে উত্তরার উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা।

এর আগে বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের তৈরি সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাহসিফ সৌরির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার আলামত এবং পেট ফোলা থাকার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় তাহসিফ সৌরির খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।

তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



বাপ্পি/সা.এ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন

www.bdtimes24.com |
bdtimes24