1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু করল গ্রামীণফোন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু করল গ্রামীণফোন

গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সুবিধা চালু

বাণিজ্য

জার্নাল ডেস্ক


গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সুবিধা চালু করেছে শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে গ্রামীণফোনের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে এই সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাটি চালু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ ভিশনের ওপর ভিত্তি করে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর ফলে ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধের ক্ষেত্রে নগদ টাকার ওপর নির্ভরতা কমবে। এখন থেকে গ্রাহকেরা সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে রাখা বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকেই সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। একটি একক মার্চেন্ট কোডের মাধ্যমেই এই অর্থ পরিশোধ করা যাবে।

প্রাথমিকভাবে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এই সেবা পাওয়া যাচ্ছে। সকালে গুলশানের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাফকাত হোসেন ও চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হচ্ছে সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গ্রামীণফোনের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগে যুক্ত হবে বলে আমার প্রত্যাশা।”

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে আরও সহজ করতে উদ্ভাবনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এমটিবির সঙ্গে আমাদের অংশীদারত্ব বাংলা কিউআরের মাধ্যমে সেই অঙ্গীকারকেই বাস্তবে রূপ দিচ্ছে। গ্রাহকদের এখন নগদ টাকার বা ভাঙতির জন্য অপেক্ষা করতে হবে না; শুধু স্মার্টফোনে স্ক্যান করেই মূল্য পরিশোধ করা যাবে। এই উদ্যোগ দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির ভিশনে অবদান রাখার পাশাপাশি ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষকে যুক্ত হতে সহায়তা করবে।”

এমটিবির সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্টের মতো সহজ সুবিধা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যাপক প্রসার ও ব্যবহারে অবদান রাখছি।”

বাংলাদেশ ব্যাংক দেশে দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, গ্রামীণফোনের এই উদ্যোগ সেই জাতীয় লক্ষ্যকেই আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুলসংখ্যক গ্রাহককে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করার মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করাই এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
04 November 2026

বেলা ১১টায় বসছে মজুরি বোর্ডের সভা

www.bdtimes24.com |
bdtimes24