1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


নড়াইলের নড়াগাতি থানার মাউলি এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১ টার দিকে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে নড়াগাতি থানার মাউলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—নড়াইলের নড়াগাতি থানার মাউলি গ্রামের মৃত দাউদ শেখের ছেলে বাচ্চু শেখ (৩৫) ও একই গ্রামের মৃত এতিন শেখের মেয়ে জোছনা (৩৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার মাউলি গ্রামে অভিযান চালিয়ে বাচ্চু শেখ ও তার স্ত্রী জোছনাকে আটক করা হয়। বাচ্চু শেখের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে জোছনার কাছ থেকেও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে আসামিদের হেফাজত থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিন এ ঘটনায় প্রসিকিউশন দাখিল করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাচ্চু শেখকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা ও জোছনাকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ডের আদেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
04 November 2026

মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা

www.bdtimes24.com |
bdtimes24