1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’ এবং বাকি চারটি ছিল জাতীয় চার নেতার নামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

এ ছাড়া বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews