1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিএনপি সরকারের জনপ্রিয়তা কমেছে, দাবি সারজিসের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


সরকারের আটমাসে বিএনপি প্রতিনিয়ত অজনপ্রীয় হয়েছে বললেন, এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার গত আট মাসে প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে। সেই সাথে দেশে হত্যা ধর্ষনের সংখ্যা বেড়েছে। সুশাসন কমেছে । সেই কারনে আমরা বিশ্বাস করি আগামিত জনগন আমাদের অপশন হিসেবে বেছে নিবে।

শেখ হাসিনা দেশে আসা প্র্রসঙ্গে সারজিস আলম বলেন, তিনি দেশে আসার দিনেই আওয়ামীলীগের অবশিস্টাংষ শেষ হয়ে যাবে। গণহত্যাকারী সৈরাচারের চিহ্ন বাংলাদেশের যে জায়গায় পড়বে সেখানেই জনগন প্রতিহত করবে। জাতীয় পার্টি প্র্রসঙ্গে সারজিস বলেন, দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। জামায়াতে ইসলামির সাথে দলের অবস্থান বিষয়ে সারজিস আলম বলেন, জামায়াতের সাথে অমাদের জোট এখনো রয়েছে তবে স্থানীয় নির্বাচনে আমাদের আলাদা প্রার্থী থাকবে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত । তবে এনসিপি দলীয় প্রার্থী দেওয়ার পরও আমাদের জোটে সংসদে বিরোধীদলীয় ভূমিকায় কোন প্রভাব পড়বেনা।

ঢাকার দুই সিটিতে প্রার্থী দেওয়া বিষয়ে এনসিপি’র এই কেন্দ্রীয় নেতা জানান আমাদের দলের দুই কান্ডারিকে মেয়র প্রার্থী করা হয়েছে আমরা কোন সমঝোতার জন্য তাদের প্রার্থী করা হয়নি কোন ছাড় দেওয়ার জন্য তাদের প্রার্থী করা হয়নি আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো। শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হল রুমে পঞ্চগড় খবর পত্রিকার আত্ন প্রকাশ উদ্বোধনী অনুষ্ঠানের ফলক উন্মোচন করে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন সারজিস আলম।

এ সময় পত্রিকাটির সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা পরিষদের প্রশাষক এম এ মজিদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নাজমুল ইসলাম কাজল সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এ সময় বক্তারা পত্রিকাটির সফলতা কামনা করেন ।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

৫৬ বছর বয়সে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কে এই পাত্রী?

www.bdtimes24.com |
bdtimes24