1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ভোট শুরুর আগেই লাইনে সনাতনী নারী ভোটাররা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট শুরুর আধা ঘণ্টা আগেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। এর মধ্যে চোখে পড়ার মতো ছিল সনাতন ধর্মাবলম্বী নারী ভোটারদের উপস্থিতি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, সকাল ৮টায় ভোট শুরুর কথা থাকলেও তার অনেক আগেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারীরা।

ভোট দিতে আসা বৃদ্ধা শান্তি বালা বলেন, “ঘুম থেকে উঠে বাড়ির কাজ, রান্না শেষ করে ভোট দিতে এসেছি। সময়মতো পৌঁছাতে সকালেই বের হয়েছি।”

আরেক ভোটার প্রতিমা রানী বলেন, “সকালে ভিড় কম থাকে, তাই আগেভাগেই চলে এসেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে অপেক্ষা করছি।”

এ আসনে এবার ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলছে। এর মধ্যে সদরে ১১৩টি, রুহিয়ায় ৩৩টি ও ভুল্লীতে ৩৯টি কেন্দ্র। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন — পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।

ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। ইসি সূত্রে জানা গেছে, মাঠে রয়েছে ২১ প্লাটুন বিজিবি, ২৫১ জন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ২২৭২ জন পুলিশ ও ২৪০৫ জন আনসার সদস্যসহ প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ১১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগারগাঁওয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ করছে ইসি।

বুড়িহাট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম বলেন, এ কেন্দ্রে ভোটার ৩ হাজার ৬৮৭ জন। সুষ্ঠু ভোটের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনে ৫ জন প্রার্থী লড়ছেন — বিএনপির মির্জা ফয়সল আমীন (রাষ্ট্রপতির ভাই), জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের হাফেজ ডা. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। মূল লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।



স্বাধীন/সা.এ.





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধ ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

www.bdtimes24.com |
bdtimes24