1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: যান চলাচল ব্যাহত এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ওয়েলসের পাহাড়ে পাথরের মিনার, পথে পথে খনির ইতিহাস ইরান চুক্তিতে আগ্রহী হলেও সংশয়ে ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত ‘একজন উপার্জনক্ষম বড় পরিবারে চাপা কান্না চলছে’ মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ক্ষমতার পালাবদল ও অর্থনীতির সমীকরণ

মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৪৫ দশমিক ২৩ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আলিম পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সারা দেশে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। জাতীয় গড় পাসের হারের তুলনায় দারুননাজাতের পাসের হার ৩৭ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট বেশি।

প্রতিষ্ঠানটির এবারের ফলাফলের বিশেষত্ব শুধু জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সীমাবদ্ধ নয়; বিভিন্ন শাখায়ও শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চারটি শাখার মধ্যে দারুননাজাত তাখসিসি শাখা ও দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দারুননাজাত তাখসিসি শাখায় ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। এ শাখায় জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৬৩ শতাংশ। অন্যদিকে, মাদরাসা কিতাব বিভাগে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৮৫ শতাংশ।

এ ছাড়া দারুননাজাত মাদরাসার মহিলা শাখায় ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অনুত্তীর্ণ হয়েছে চারজন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। অন্যদিকে, সাধারণ বিভাগে ১ হাজার ৭৮ জন উত্তীর্ণ এবং ১৪ জন অনুত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ৫০৫ জন।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ক্ষমতার পালাবদল ও অর্থনীতির সমীকরণ

www.bdtimes24.com |
bdtimes24