1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Tarik Muharemovic: Is Leeds United defender in the conversation for signing of the season? সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিক্ষাবর্ষ শুরুর আগে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে চায় সরকার ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর শেষ ১০ মিনিটে ৩ গোল, হার এড়ালো মেসির মায়ামি ১৬ কোটি টাকা ব্যয়ে পৌর মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, অসহায় প্রকৌশলী

যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত



যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি দেশ থেকে পালানোর কথাও অস্বীকার……..

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি দেশ থেকে পালানোর কথাও অস্বীকার করেছেন। 

পাসপোর্ট জমা দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মঙ্গলবার তিনি দেশ ছাড়েন এবং বুধবার পরিবারসহ যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি অভিযোগ করেন, তিনি মূলত ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুলার ‘নির্বাচনী ক্যু’য়ের শিকার হয়েছেন।

মায়ামিতে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া প্রথম এক উন্মুক্ত চিঠিতে ফ্লাভিও বোলসোনারো নিজেকে ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেন। তবে কিছুক্ষণ পর সেটি মুছে দিয়ে নতুন একটি চিঠিতে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ হিসেবে দাবি করেন। 

ওই চিঠিতে তিনি বলেন, "আমি শুধু আমার ৬ কোটি ভোটারকে নয়, ব্রাজিলের জনগণকে বলতে চাই যে, আমিই নেতা। যারা নির্বাচন চুরি করেছে, তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের অংশ, যা দেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে।" দেশত্যাগের এই যাত্রায় সহায়তা করায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে এবং ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান বোলসোনারো।

বোলসোনারো নির্বাচনে জালিয়াতির দাবি করলেও বাস্তবতা হলো, রোববারের নির্বাচনে লুলা দ্য সিলভা ৪০ লাখেরও বেশি ভোটে জয়লাভ করেছেন। এই জয়কে ইতোমধ্যেই ব্রাজিলের ফেডারেল নির্বাচনী আদালত, আন্তর্জাতিক পর্যবেক্ষক দল এবং খোদ বোলসোনারোর নিজের রাজনৈতিক দলও স্বীকৃতি দিয়েছে। 

ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান কাসিও নুনিস মার্কিন্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, এবারের নির্বাচন আইনগত ও সাংবিধানিক সব বিধিবিধান পুরোপুরি মেনেই অনুষ্ঠিত হয়েছে।

ফ্লাভিও বোলসোনারো যুক্তরাষ্ট্রে বসে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে আগের অবস্থানের পুনরাবৃত্তি করে তিনি শুধু বলেন, "এটি খুব অদ্ভুত একটি নির্বাচন ছিল।"

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

১৬ কোটি টাকা ব্যয়ে পৌর মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, অসহায় প্রকৌশলী

www.bdtimes24.com |
bdtimes24