1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬) কোটি টাকার যন্ত্রপাতি কিনে এখন ভাংগারির কাছে বিক্রি করতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, কানে ছিল হেডফোন রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর Chelsea Women: How unbeaten Blues are getting back to their best Rail safety questioned after Spain suffers second fatal high-speed train crash in a year রাজশাহীতে খাবার, বাজার ও কেনাকাটা এখন আরও সহজ, দৈনন্দিন সুবিধায় জায়গা করে নিচ্ছে ফুডি আবারও পরীমনির ভিডিও ভাইরাল! বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিগুলোতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন—বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে জানানো হয়েছে, মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক

www.bdtimes24.com |
bdtimes24