1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

রৌমারীতে ৩৫০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


রৌমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় মোঃ জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার পুলিশ অভিযানটি পরিচালনা করে।

অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে তিন হাজার পাঁচশত (৩৫০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইউসূফ আলী রৌমারী থানাধীন চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

www.bdtimes24.com |
bdtimes24