1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত তাণ্ডব ও সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই দিনের হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণের পথ তৈরি হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। অথচ এখনো হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে জানানো হয়, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির প্রথম দিন ২৭ অক্টোবর ঢাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য দলের সব শাখার প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু

www.bdtimes24.com |
bdtimes24