1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দ্রুত একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধ ও ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, ধাওয়ার সময় বাংলাদেশি কৃষক ও বিএসএফ সদস্যদের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং এ-সংক্রান্ত একটি ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু না জানানো হলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

চট্টগ্রামে পুলিশ-র‍্যাব পরিচয়ে পার্সেল ছিনতাইয়ের চেষ্টা, আটক কনস্টেবল

www.bdtimes24.com |
bdtimes24