লালগালিচা সংবর্ধনার পর তাকাইচির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়……
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে এই একান্ত বৈঠক শুরু হয়।
এর আগে বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশ সরকারের প্রধানকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। আনুষ্ঠানিকতা ও পরিচয় পর্ব শেষে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠক শেষে দুপুরে যৌথ সংবাদ সম্মেলন এবং জাপানের প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজের কথা রয়েছে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কাফকোর আধুনিকায়ন, দেশে দ্বিতীয় সার কারখানা স্থাপন, ইপিএ বাস্তবায়ন এবং অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাপানি বিনিয়োগ ও সহযোগিতার বিষয়টি ব্যাপকভাবে প্রাধান্য পায়।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। উচ্চপর্যায়ের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();







