1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শ্রমিক বিক্ষোভে আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



শ্রমিক বিক্ষোভে আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে

বাংলাদেশ

প্রতিবেদক


ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত সোমবারের সংঘর্ষে আহত হওয়ার পর গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এদিকে শ্রমিক অসন্তোষ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গাজীপুরের অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে এক থেকে তিন দিন পর্যন্ত এই ছুটি দেওয়া হয়েছে।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকার লায়লা গার্মেন্টসের শ্রমিক ছিলেন। নিহতের স্বজনদের দাবি, গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলনের সময় হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে হামলাকারীরা তৌফিককে বেধড়ক মারধর করে। তবে 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, একটি কারখানা বন্ধ করতে বহিরাগত কিছু লোক চাপ প্রয়োগ করলে কারখানার নিজস্ব শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এবং এতে গুরুতর আহত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না বলেও তিনি দাবি করেন।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কাশিমপুর এলাকার কটন ক্লাব (বিডি) লিমিটেড, কটন ক্লাউড (বিডি) লিমিটেড, কোনাবাড়ীর স্ট্যান্ডার্ড গ্রুপ, মনটেক্স এবং ডিবিএল গ্রুপ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনের জন্য কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 

অন্যদিকে কালিয়াকৈর উপজেলার লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড, এপেক্স হোল্ডিং লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, কোকোলা ফুড প্রোডাক্টসহ বেশ কয়েকটি কারখানায় আজ এক দিনের ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া ভোগড়া এলাকার প্যানোরোমা অ্যাপারেলস লিমিটেড এবং কাশিমপুরের মিতালী ক্লাব ও জকি গার্মেন্টস তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

লিজ ফ্যাশন কারখানার কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলো সাময়িক ছুটি দিয়েছে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রমিকেরা টানা তিন দিনের ছুটি পাবেন। এই সময়ের মধ্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, বেশ কয়েকটি কারখানা বন্ধের খবর তাঁরা পেয়েছেন; তবে বিজিএমইএ কারখানা বন্ধ না রাখার বিষয়ে একটি ঘোষণা দিয়েছে বলেও তাঁরা অবগত আছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
04 November 2026

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

www.bdtimes24.com |
bdtimes24