1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সৌদি জোট-হুতি সংঘাত: ইয়েমেনে নিহত বেড়ে ১৫৭৪, আহত প্রায় ৭ হাজার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ও সশস্ত্র হুতি গোষ্ঠীর মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। গত আগস্ট থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ হাজার ৯৩৯ জন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, আগস্টের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ইয়েমেনে সংঘাতের ঘটনায় মোট ৮ হাজার ৫১৩ জন হতাহত হয়েছেন। এর মধ্যে নিহতের সংখ্যা ১ হাজার ৫৭৪ এবং আহতের সংখ্যা ৬ হাজার ৯৩৯।

তবে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন যোদ্ধা বা সামরিক বাহিনীর সদস্য, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ আট দিনে ইয়েমেনে সংঘাতের ঘটনায় ২৯২ জন নিহত এবং ১ হাজার ৪৮ জন আহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছিল, ৬ আগস্ট নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে দেশটিতে ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯১ জন আহত হয়েছেন। সর্বশেষ হিসাবে নিহত ও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও সামরিক সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। ওই বছর হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয়।

পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

এরপর থেকে বিভিন্ন সময়ে সংঘর্ষ, সামরিক অভিযান ও পাল্টাপাল্টি হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।

বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, বন্দরনগরী এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে সরকারপন্থি বাহিনী এবং তাদের মিত্ররা।

দীর্ঘস্থায়ী এই সংঘাতের মধ্যেই সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন করে প্রাণহানি বাড়িয়েছে। সর্বশেষ হতাহতের পরিসংখ্যান দেশটির চলমান নিরাপত্তা ও মানবিক সংকটের ভয়াবহতা তুলে ধরছে।

সূত্র: আনাদোলু 



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

San Siro and survival - struggling Sunderland's paradox of a season

www.bdtimes24.com |
bdtimes24