1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিএনপির এমপি, বললেন ‘ভুল ধরিয়ে দেবেন’ ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকের শঙ্কা, সাইবার হামলার কবলে বাইন্যান্স এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুমিনুল Rugby League World Cup 2026: Spirited England exit World Cup after Samoa loss ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি Russia's bastion of free press Novaya Gazeta shuts down under Kremlin pressure রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ হারালেন যুবক

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


দেশের বাজারে গ্যালাক্সি এ০৮ এলটিই স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। মাঝারি দামের এই স্মার্টফোনে রয়েছে দ্রুতগতির পারফরম্যান্স, দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী ডিজাইন, স্মার্ট এআই সুবিধা এবং দৈনন্দিন কাজের উপযোগী বিভিন্ন ফিচার।

মিডিয়াটেক হেলিও জি৯৯ প্লাস প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম, ওয়ান ইউআই ৯ এবং দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স মেমোরির সমন্বয়ে তৈরি করা হয়েছে গ্যালাক্সি এ০৮ এলটিই। ব্যবহারকারীদের দৈনন্দিন অ্যাপ ব্যবহার, বিনোদন, যোগাযোগ, গেমিং ও একসঙ্গে একাধিক কাজ করার অভিজ্ঞতাকে আরও সহজ করবে এটি।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (এমএএইচ) ব্যাটারি। এছাড়া রয়েছে আইপি৬৪ রেটিং, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানি থেকে সুরক্ষিত রাখবে।

স্মার্টফোনটির সফটওয়্যার ও নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ০৮ এলটিইতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাশাপাশি, হার্ডওয়্যারভিত্তিক স্যামসাং নক্স ভল্ট নিরাপত্তাব্যবস্থা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখবে।

আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা। এর সার্কেল টু সার্চ ফিচারের সাহায্যে স্ক্রিনে থাকা যেকোনো বিষয় সম্পর্কে সরাসরি খোঁজ করা যাবে। এছাড়া, এআই ওভারভিউয়ের সাহায্যে যেকোনো প্রয়োজনীয় তথ্য সহজে ও দ্রুত জানা যাবে। কাজের সুবিধা বাড়াতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে জেমিনি ও পারপ্লেক্সিটির মাল্টি-এজেন্ট সুবিধা। ডার্ক ব্লু, সিলভার ও গ্রিন রঙে স্যামসাংয়ের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এ০৮ এলটিই।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ হারালেন যুবক

www.bdtimes24.com |
bdtimes24