1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের ‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট মোট্রোতে নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের

৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটির আরোহীদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানান, ইগবোকোডার নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বেনিন থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কেইয়ামো বলেন, ‘বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। নিয়মিত ফ্লাইট হিসেবে এটি লাগোসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বিমানমন্ত্রী কেইয়ামো জানান, তিনি নাইজেরিয়ার বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সানডে কেলভিন আনেকের সঙ্গে কথা বলেছেন এবং উদ্ধার অভিযানে বিমান মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা ও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : আল জাজিরা



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের

www.bdtimes24.com |
bdtimes24