1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

৭ নভেম্বর থেকে দাম্মামে বিমানের ফ্লাইট 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



৭ নভেম্বর থেকে দাম্মামে বিমানের ফ্লাইট 

সৌদি আরবের দাম্মামে আগামী ৭ নভেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; রিয়াদের ব্যাপারে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধই থাকছে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


সৌদি আরবের দাম্মামে আগামী ৭ নভেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; রিয়াদের ব্যাপারে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধই থাকছে। দেশটির বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার ঘটনায় দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল-স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল বিমান।

তবে দাম্মামে আগামী শনিবার থেকে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান পরিবহন সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।

আর রিয়াদের ব্যাপারে বিমান বিজ্ঞপ্তিতে বলেছে, ওই পথের যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরব যাতায়াত করছে। ফলে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

টিকেট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলা শুরুর পর ঢাকা থেকে এ পর্যন্ত ১৬৫টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, ঢাকা থেকে এ পর্যন্ত ৮৮টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৬টি ফ্লাইট রয়েছে।

বাতিল ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি, এয়ার ইন্ডিয়ার আটটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
03 November 2026

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

www.bdtimes24.com |
bdtimes24