1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কুমিল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই পিকআপ ভ্যান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কুমিল্লার হোমনা পৌরসভার হরিপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যবসায়ীর পিকআপ ভ্যান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মজিবুর রহমান জানান, ভোর রাতে কে বা কারা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর চাকা ব্লাস্ট হওয়ার শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখেন গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, এর আগেও একই স্থানে তার একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। বারবার একই ব্যক্তির গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews