1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান Wales v Australia: Steve Tandy’s squad witness Wales delight but turn attention to Australia ১০ জনের পাকিস্তানকে হারিয়ে দশম সাফ শিরোপা ভারতের গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন Serbia's student-backed MPs take seats in parliament after election win শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Afcon 2027: Senegal become first side to qualify but Nigeria struggle in qualifiers

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


গাজীপুর মহানগরের জয়দেবপুর থানাধীন মধ্যপাড়া জোরপুকুর এলাকার একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িটি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরের আবাসিক এলাকা জোরপুকুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি আটতলা ভবন এবং এর পাশে একটি টিনশেড বাড়ি রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টিনশেড বাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনশেড ঘরটি পুড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে সেখানে থাকা কেয়ারটেকারকে বের করে দেয়। এরপর ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা চলে যায়। সম্প্রতি সাবেক ওই মন্ত্রীর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের একাংশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা এটি নাশকতা কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews