1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বরগুনা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার অভিযোগ, বিকল এক্স-রে মেশিন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে দায়িত্বরত এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে মেশিনটি বিকল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম। ফলে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতালের এক্স-রে কক্ষে এ ঘটনা ঘটে।

আহত মেডিকেল টেকনোলজিস্টের নাম মো. আবুল হোসেন। তিনি হাসপাতালের এক্স-রে বিভাগের দায়িত্বে রয়েছেন। অভিযুক্ত মাইনুল ইসলাম লিটন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।

হাসপাতাল সূত্রে জানা যায়, লিটন তাঁর বড় ভাইয়ের স্ত্রীকে হাঁটুর ব্যথার চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে এক্স-রে করার পরামর্শ দেন। পরে রোগীকে এক্স-রে কক্ষে নেওয়া হয়। রোগী হাঁটতে না পারায় পরিবারের তিন থেকে চারজন সদস্য তাঁকে ধরে কক্ষে প্রবেশ করেন।

এ সময় এক্স-রে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা আবুল হোসেনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পরে এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়েছে এবং বিভাগটির কার্যক্রম বন্ধ রয়েছে।

অভিযোগ অস্বীকার করে মাইনুল ইসলাম লিটন বলেন, ‘আমি আমার ভাবিকে নিয়ে এক্স-রে কক্ষে যাই। এ সময় পরিবারের কয়েকজন সদস্য আমার সঙ্গে ছিলেন। আবুল হোসেন আমার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন কথাবার্তা বলেন এবং নারী সদস্যদের গায়ে হাত দেন। এ বিষয়ে তাঁকে বাধা দিলে তিনি কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন। পরে আমরা তাঁকে সরিয়ে দরজা খুলে বের হয়ে আসি। ওই টেকনোলজিস্টকে কোনো ধরনের মারধর করা হয়নি।’

মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন বলেন, ‘লিটন অনেক লোকজন নিয়ে এক্স-রে কক্ষে প্রবেশ করেন। আমি তাঁদের সরে যেতে বললে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান। তাঁরা আমার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। মারধর থেকে রক্ষা পেতে আমি দ্রুত সেখান থেকে সরে যাই। পরে তাঁরা এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন। এতে মেশিনটি অকেজো হয়ে গেছে। ইঞ্জিনিয়ার এনে মেরামত না করা পর্যন্ত এক্স-রে কার্যক্রম চালু করা সম্ভব নয়। তবে কবে নাগাদ এটি চালু হবে, তা বলতে পারছি না।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার পর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews