1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


ফ্যাসিস্টের ফিরে আসার কোনো পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, যে ফ্যাসিস্টকে দেশ থেকে সরানো হয়েছে, অন্য কোনো রূপে তাদের ফিরে আসার আশঙ্কা দেখা দিলেও সবাই এক হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে কার্যপ্রণালি বিধি ১৪৭ অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক তৎপরতার প্রসঙ্গ তুলে পার্থ বলেন, এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখা। ডিসেম্বরে ফিরে আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটিও রাজনৈতিক ব্লাফ বলে মন্তব্য করেন তিনি।

পার্থ বলেন, গোপালগঞ্জে যা করা হচ্ছে, তা মূলত অ্যাটেনশন নেওয়ার চেষ্টা। এসব তৎপরতার মধ্য দিয়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা চলছে। তবে এসব নিয়ে বেশি মনোযোগ না দিয়ে সরকারের উচিত দেশ পরিচালনায় গুরুত্ব দেওয়া।

জ্বালানি খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে দেশে গ্যাস অনুসন্ধান না করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। পরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে ওই গোষ্ঠীকে লাভবান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার রাতারাতি এসব সমস্যার সমাধান করতে পারবে না উল্লেখ করে পার্থ বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে সরকার দায়িত্ব নিয়েছে। তাঁর দাবি, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।

শ্রমিক অসন্তোষ ও শিল্প খাতের অস্থিরতা মোকাবিলায় সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের ভুলত্রুটি নিয়ে সমালোচনা করা যাবে। তবে জাতীয় সংকটের সময় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শ্রমিক আন্দোলনের বিষয়ে পার্থ বলেন, বিভিন্ন সংবাদপত্রে এসব আন্দোলনের পেছনে আওয়ামী লীগের পরিকল্পনা রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো শ্রমিক নিজের জীবিকার উৎস তৈরি পোশাক কারখানা ভাঙচুর করবেন, তা তিনি বিশ্বাস করেন না।

দেশে চাঁদাবাজি ও দুর্নীতির অস্তিত্ব স্বীকার করে তিনি বলেন, এসব সমস্যা গত সাত মাসে তৈরি হয়নি। দুর্নীতি বাংলাদেশের একটি সামগ্রিক ব্যাধি, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নৈতিকতার সংকট।

ভারতে অবস্থান করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পার্থ। তাঁর মতে, এই গোষ্ঠীর উদ্দেশ্য দেশের রাজনৈতিক সম্প্রীতি ও গণতান্ত্রিক সংস্কৃতি নষ্ট করা।

তিনি বলেন, একটি দেশ গণতান্ত্রিক ধারায় উন্নয়নের দিকে এগিয়ে যাক, তা অনেকেই পছন্দ করছে না। সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বিরোধী দলের সঙ্গেও সরকারের একটি রাজনৈতিক সম্প্রীতি রয়েছে।

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, এখন সংবাদপত্র খুললে রাষ্ট্রীয় মদদে গুম-খুনের খবর দেখতে হয় না। এস আলম, দরবেশ কিংবা বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর মতো ব্যক্তিদের নিয়েও আগের মতো খবর প্রকাশিত হচ্ছে না। এসব পরিবর্তন অনেকের পছন্দ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

পার্থ আরও অভিযোগ করেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা কিংবা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যেই বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews