1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম (২৫) নামের এক হেলপারের আগুনে…

বাংলাদেশ

প্রতিনিধি


পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম (২৫) নামের এক হেলপারের আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরের দিকে এই নাশকতার ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহন এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে দুটি বাসেই ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে আগুন নেভানোর একপর্যায়ে ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় হেলপার সিয়ামের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews