1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চলতি সপ্তাহে পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েনের ইতিহাস গড়েছে রাশিয়া। এসব বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং পরিস্থিতি বুঝে হামলাও চালাতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিদেশীয় নেতাদের বৈঠকের আগে এই পদক্ষেপ মস্কোর জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৭ নভেম্বর) ভিয়েতনামের দানাং বিমানবন্দরের রানওয়েতে রাশিয়ার দুটি টিইউ-৯৫ বোমারু বিমানের উপস্থিতির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ন্যাটোর কাছে ‘বিয়ার’ নামে পরিচিত এই বোমারু বিমানগুলোর সঙ্গে দুটি দূরপাল্লার জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে।

আগের দিন রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় দেশটির সামরিক বিমানগুলো তাইওয়ান ও জাপানের বিমানবাহিনীর মধ্যে সতর্কতা তৈরি করে।

এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের দক্ষিণ চীনের শেনঝেন শহরে পৌঁছানের ঠিক আগে ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ান বৈঠকে ম্যানিলায় সমবেত হওয়ার সময় এসব বোমারু বিমান মোতায়েন করল মস্কো।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিশেষজ্ঞ ইয়ান স্টোরি বলেন, ‘এই মোতায়েনের স্পষ্ট উদ্দেশ্য হলো আঞ্চলিক দেশগুলোকে মনে করিয়ে দেওয়া যে, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও মস্কো এখনও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে।’

তিনি বলেন, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমানশক্তির সর্বশেষ জানা মোতায়েন হয়েছিল ২০১৪ সালে। সে সময় হ্যানয় রাশিয়ার যুদ্ধজাহাজ ও বিমানকে মস্কোর শীতল যুদ্ধকালীন ক্যাম রান বে ঘাঁটি এবং দানাং বিমানঘাঁটিতে অগ্রাধিকারভিত্তিতে প্রবেশের সুযোগ দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের চরম পর্যায়ে এই দুটি ঘাঁটিই মার্কিন বাহিনী গড়ে তুলেছিল।

এই বিশ্লেষকের মতে, সে সময় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির কাছাকাছি টিইউ-৯৫ বোমারু বিমানগুলোকে সহায়তা করতে দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল রাশিয়া। এরপর কী ঘটেছিল, সে বিষয়ে তিনি অবগত নন।

তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে অভিযোগ জানানোর পর ওই মোতায়েন বন্ধ হয়ে থাকতে পারে বলে মনে করেন ইয়ান স্টোরি। সামরিক অ্যাটাশেদের মতে, টিইউ-৯৫ বিমানগুলোর কয়েকটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এগুলো মাঝেমধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে মোতায়েন করা হয়।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ভিয়েতনামবিষয়ক নিরাপত্তাবিশেষজ্ঞ নগুয়েন থে ফুয়ং বলেন, ২০২৫ সালে মস্কো এই ব্যবস্থা আবার চালু করার অনুরোধ জানিয়েছিল। তবে হ্যানয় শুরুতে এ বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিল। চলতি সপ্তাহের মোতায়েনটি আপাতদৃষ্টিতে জ্বালানি নেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। তবে এটি নীতিগত অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হ্যানয়ে অবস্থিত দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। জাপান ও তাইওয়ানের কাছে রুশ বিমানের উড্ডয়ন নিয়েও মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়ে চুং বলেন, তাইওয়ানের কাছে রাশিয়ার সামরিক বিমান দেখা যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। তিনি ১৯৮৬ ও ২০১০ সালের দুটি ঘটনার কথা উল্লেখ করেন। ওই দুই ঘটনাতেও টিইউ-৯৫ বিমান জড়িত ছিল।

চিয়ে চুং বলেন, বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া এই রাজনৈতিকভাবে সংবেদনশীল উড্ডয়ন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ওই বৈঠকের আগে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতার একটি চিত্র তুলে ধরাই এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews