সাবেক মন্ত্রী দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আগুন
চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের……..
বাংলাদেশ
প্রতিনিধি
চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এই আগুন লাগে। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় দুটি স্থানেরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে চাঁদপুর শহরের জেটি রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
এরপর রাত প্রায় ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। তবে দুটি ঘটনারই প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

