1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কুবির বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। এ ঘটনায় কেউ আহত হননি।

বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখেন তাঁরা। বাসটি টায়ারগুলোর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা সেগুলোতে আগুন ধরিয়ে বাস লক্ষ্য করে ছুড়ে মারে। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

তাদের দাবি, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর ঠিক আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতে এবং আরও দুজনকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। টায়ারে আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, এটি আকস্মিক কোনো ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জ্বলন্ত টায়ার বাসের সামনে এসে পড়লে চালক দ্রুত ব্রেক কষেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আগুন ও ধোঁয়ায় বাসের ভেতর আচ্ছন্ন হয়ে পড়লেও কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে। বাসে থাকা লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, আর একটু হলে আমরা বড় বিপদে পড়তাম। আগুন লাগার পর পুরো বাস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই থেকে তিনজন কিশোর জ্বলন্ত টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখনও একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews