1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া গাজীপুরে অর্ধশতাধিক…

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া গাজীপুরে অর্ধশতাধিক এবং সাভার-আশুলিয়ায় ২৯টি কারখানা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের মাওনা, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শ্রীপুর, সালনা ও ভোগড়া বাইপাস এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে শিল্প পুলিশ তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। 

শিল্পাঞ্চলের নিরাপত্তায় মহানগর, জেলা ও শিল্প পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স এবং ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ২৯টি কারখানা বন্ধ এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। 

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় আজ অনেক ভালো। তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমেই চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

বাংলাদেশ জার্নাল/ওএফ
 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews