1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিল মার্কিন সিনেট

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিল মার্কিন সিনেট

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৪৮-৫১ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর যুদ্ধ নিয়ে এই প্রথম অবস্থান নিল রিপাবলিকানরা।

এর আগে গত সেপ্টেম্বরে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও একই প্রস্তাব পাস হয়েছিল। তবে যুদ্ধ বন্ধের উদ্যোগটি মূলত প্রতীকী। এ বছর যুদ্ধের বিরোধিতা করে বারবার ভোটের আয়োজন করেছে ডেমোক্র্যাটরা। নির্বাচনী প্রচারেও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেছেন তারা।

যুদ্ধ বন্ধের উদ্যোগের নেতৃত্ব দেয়া ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ‘আমেরিকান জনগণ এই যুদ্ধ নিয়ে ক্লান্ত।’ তার ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানি তেল ও ডিজেলের দাম বেড়েছে। এর পাশাপাশি অন্যান্য পণ্যের দাম বাড়ায় সাধারণ মার্কিন নাগরিকদের ওপর চাপ তৈরি হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি রাজনৈতিকভাবে ক্ষতি করছে বলে স্বীকার করলেও রিপাবলিকানরা যুদ্ধ বন্ধের প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন। ভোটের আগে রিপাবলিকান সিনেটর টিম শিহি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অভিযান শেষ করা, দেশকে সুরক্ষিত রাখা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, লিসা মুরকোস্কি ও র‍্যান্ড পল। চলতি মাসের শুরুতে পুনর্নির্বাচনে পরাজিত হয়েছেন কলিন্স। অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে ভোট দিয়ে প্রস্তাবটি আটকে দিতে ভূমিকা রাখেন। একই অবস্থান নেন উত্তর ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলিসও। আগের কয়েকটি ভোটে তিনি ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews