1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


খুলনা বিভাগে চলতি বছরের ১০ মাসে ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬১টি হত্যাকাণ্ড যশোরে। যা এ বিভাগের শীর্ষে। একই সময়ে খুলনা বিভাগে ৩০২ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য প্রকাশ পেয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোরে ৬১টি, কুষ্টিয়ায় ৩৯টি, খুলনায় ৩৬টি, ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে ৮টি হত্যাকাণ্ড ঘটেছে।

তবে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আট থানায় একই সময়ে ঘটে যাওয়া আরও ৩৬টি হত্যাকাণ্ড এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। এ সময়ে বিভাগে ৯৭৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। ধর্ষণের শিকার হয়েছেন ৩০২ জন, যাঁদের মধ্যে ৯৩ জন শিশু। এ ছাড়া পুলিশ ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, বাগেরহাটে ছিনতাই এবং খুলনায় চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। খুলনায় চাঁদাবাজির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং কয়েকজন চিকিৎসকের দেশ ছাড়ার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় নির্জন স্থানে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বলেন, হত্যাকাণ্ডের তালিকায় যশোর শীর্ষে থাকলেও আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে খুলনাকে ঘিরে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের মান নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রতিটি হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews