সৌদিতে হুতি হামলার প্রভাবে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বাধার খবর ছড়িয়ে পড়ার পর এ উদ্বেগ তৈরি হয়েছে।
তবে পুরো সপ্তাহের হিসাবে তেলের দাম কমতে পারে। শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্ট হয়েছে।
রয়টার্স জানায়, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের ডিসেম্বর মাসের সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। বেশি লেনদেন হওয়া জানুয়ারি মাসের চুক্তির দামও ২০ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ ডলার ৬৪ সেন্ট হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের ডিসেম্বর মাসের চুক্তির দাম ৬ শতাংশ কমতে পারে। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো দুই ধরনের তেলের দাম কমার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বেশি হওয়ার আশঙ্কায় দাম কমছে।
যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণে হরমুজ প্রণালি দিয়ে আবারও অপরিশোধিত তেল পরিবহন শুরু হয়েছে। এতে বাজারে তেলের সরবরাহ আরও বাড়তে পারে।
রাকুতেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, হুতিদের রিয়াদে হামলার পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা তেল কিনছেন। তিনি আরো বলেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে তেল উৎপাদন কমানোর বিষয়ে দেশগুলোর মধ্যে আগের সমঝোতা বজায় থাকতে পারে।
এটিও তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে। ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের ওপর এটি সর্বশেষ হামলা।
এদিকে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
এদিকে ২০২৭ সালে কত পরিমাণ তেল উৎপাদন করা হবে, তা ঠিক করতে আগামী ২৯ নভেম্বর বৈঠকে বসবেন ওপেক প্লাসের মন্ত্রীরা। এ জোটে রয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার মতো মিত্র দেশগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বে তেল ও গ্যাসের বাণিজ্য ইতিহাসের সবচেয়ে বড় বাধার মুখে পড়েছে।
সংস্থাটি বলেছে, এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার বিদ্যুতের ব্যবহার বাড়ানো, জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং তেলের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে পারে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমতে পারে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

