1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শেখ হাসিনা ভারতে গৃহবন্দি অবস্থায় আছেন: রাশেদ খাঁন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের কোনো মিল নেই। তাঁর অভিযোগ, এতে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারেন না। এমনকি তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করেননি। এসব বিষয় উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় রয়েছেন।

পোস্টে তিনি আরও লেখেন, স্বাভাবিক পরিস্থিতিতে থাকলে শেখ হাসিনা নিজেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত তাঁকে সে সুযোগ দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ রয়েছে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন দাবি করেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি সামনে এনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজনৈতিক স্টান্টবাজির মাধ্যমে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে একই বিষয়ে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে।

তিনি দাবি করেন, এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিনি। যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।

তাঁর ভাষ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন সরকারি নথিতে বাংলা ভাষায় স্বাক্ষর করেছেন। তাই পাসপোর্ট ও এনআইডির আবেদনের ক্ষেত্রে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে মিল থাকা জরুরি। এ ক্ষেত্রে ভিন্ন বা জাল স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠি পাঠানোর আগে শেখ হাসিনার স্বাক্ষর বাংলা না ইংরেজিতে, তা অন্তত একবার জেনে নিতে পারতেন।

তবে স্বাক্ষর জালিয়াতি, ভারতে শেখ হাসিনার অবস্থান এবং পাসপোর্ট-এনআইডির আবেদনসংক্রান্ত এসব বক্তব্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টে করা দাবি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews