1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঠদানে এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার Manchester United fan criticism has gone too far at times – Omar Berrada বাস-ট্রেন-মোটরসাইকেলের সংঘর্ষে একদিনে ঝরল ৮ প্রাণ এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৮-১০ ট্রিলিয়ন ডলার, দাবি পররাষ্ট্রমন্ত্রীর Anthropic shares fall a day after blockbuster IPO ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা মুছে ফেললো মালয়েশিয়া, কারণ অজ্ঞাত Ireland v South Africa: Defiant Boks set to front up without banned Rassie Erasmus 'মাশরাফির নির্দেশে দুই বিএনপি নেতা খুন', দ্রুত গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।

বাণিজ্য

জার্নাল ডেস্ক


গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।

আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করতে পারবেন।

শুক্রবার (২০ নভেম্বর)  গভর্নর মো. মোস্তাকুর রহমান এ তথ্য জানান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (২০২৭ সালের জানুয়ারি-মার্চ) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও অন্যান্য অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় গভর্নর এ কথা বলেন।

মো. মোস্তাকুর রহমান বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।

সভায় তিনি প্রশ্ন তোলেন, গত এক দশকে ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হওয়া সত্ত্বেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার অবমূল্যায়ন কেন এত তীব্র হলো।

বিনিময় হারের পরিসংখ্যান তুলে ধরে গভর্নর জানান, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৬৭ দশমিক ২০, যা ২০২৬ সালে ৯৪ দশমিক ০৩ রুপিতে দাঁড়িয়েছে। এতে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশের বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে, যা প্রায় ৬০ শতাংশ অবমূল্যায়নের ইঙ্গিত দেয়। অথচ এ সময়কালে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ১ শতাংশ।

গভর্নর আরও প্রশ্ন করেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হওয়া এবং ৫১টি ব্যাংক লং পজিশনে (চাহিদার তুলনায় বাড়তি বৈদেশিক মুদ্রা মজুত) থাকা সত্ত্বেও বিনিময় হার কেন ক্রমাগত বাড়তে থাকল। বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রক্রিয়াগুলো পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদের হার সমন্বয়ই যথেষ্ট নয় উল্লেখ করে গভর্নর উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেন।

তিনি বলেন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন স্কিম ও প্রণোদনার মাধ্যমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) অগ্রাধিকার দিচ্ছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি বলেও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী আসন্ন মুদ্রানীতিতে তিনটি বড় পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক শতভাগ নগদ মার্জিনের শর্ত প্রত্যাহারের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যাচাইকৃত উৎপাদনমুখী শিল্পের জন্য ইউজ্যান্স বা সাপ্লায়ার্স ক্রেডিট ব্যবস্থার আওতায় ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদি বিলম্বিত পরিশোধ সুবিধা দেওয়ার প্রস্তাব করেন তিনি।

আমির হুমায়ুন চৌধুরী বলেন, মূল্যস্ফীতি মূলত ভোক্তাদের অতিরিক্ত চাহিদার কারণে নয়; বরং গ্যাস, বিদ্যুৎ, পরিবহন এবং আন্তর্জাতিক জাহাজ ভাড়াসহ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণেই হচ্ছে।' তিনি যুক্তি দেন, আমদানি অর্থায়নের কঠোর শর্তের কারণে ব্যবসার চলতি মূলধন আটকে যাচ্ছে। ফলে ব্যবসায়ীরা ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন এবং দিনশেষে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে বিলম্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই বিলম্ব প্রায়ই ব্যাংকের নির্ধারিত ৩০ থেকে ৬০ দিনের এলসি নিষ্পত্তির সময়সীমা অতিক্রম করে যায়। বন্দর, কাস্টমস বা শিপিং কর্তৃপক্ষের কারণে দেরি হলে এবং এর সপক্ষে দাপ্তরিক নথিপত্র থাকলে, এলসি নিষ্পত্তির ক্ষেত্রে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিনের বাড়তি সময় দেওয়ার প্রস্তাব করেন তিনি।

তিনি চট্টগ্রামে সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় এসএমই, লজিস্টিকস, হিমাগার ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে পুনর্বিনিয়োগ নিশ্চিত করতে বাধ্যতামূলক আঞ্চলিক ঋণ-আমানত অনুপাতের লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি জানান। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে বড় ধরনের সম্পত্তি জামানত ছাড়াই ঋণ পেতে পারেন, সে জন্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

পুঞ্জীভূত সুদ মওকুফ করে আসল টাকা পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তি সুবিধা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করার জন্যও গভর্নরের প্রতি আহ্বান জানান আমির হুমায়ুন চৌধুরী। তিনি বলেন, 'বকেয়া আসল কীভাবে হিসাব করা হবে, তা নিয়ে ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে বিরোধ রয়েছে। এর ফলে সংকটাপন্ন ব্যবসায়ীরা এই সুবিধার সুফল পাচ্ছেন না।'

একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি জানান, ডায়িং ও প্রিন্টিং ইউনিট স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকা ঋণ নিয়েছিল, কিন্তু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেটি অকার্যকর হয়ে পড়ে। ব্যাংক ওই প্রতিষ্ঠানের বকেয়া আসল হিসাব করেছে ১৯ কোটি টাকা এবং সুদ ধরেছে ৩৯ কোটি টাকা।

প্রকৃত আসলের পরিমাণ নির্ধারণ এবং ঋণ নিষ্পত্তি সহজ করতে ব্যাংক ও ঋণগ্রহীতাদের সমন্বয়ে আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। এ ধরনের হস্তক্ষেপ ব্যাংকগুলোকে ঋণ পুনরুদ্ধার করতে এবং বন্ধ হয়ে যাওয়া শিল্প ইউনিটগুলো পুনরায় চালু করতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি সেলিম রহমান নীতিনির্ধারকদের প্রতি বেসরকারি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার এবং ব্যবসা করার খরচ কমানোর আহ্বান জানান। তিনি বলেন, গত তিন মাসে উৎপাদনমুখী শিল্পগুলো প্রায় কোনো মূলধনি যন্ত্রপাতিই আমদানি করেনি, যা বিনিয়োগের জন্য একটি গুরুতর সতর্কসংকেত।

প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ এবং উচ্চ মূল্যের পণ্য উৎপাদনকে উৎসাহিত করতে তিনি প্রণোদনা দেওয়ার দাবি জানান। পাশাপাশি অপ্রয়োজনীয় অগ্রিম কর কমানো, কর ফেরত ও সমন্বয় প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং কর, জ্বালানির মূল্য ও বিধিবিধানের পরিবর্তনের বিষয়ে ব্যবসায়ীদের জন্য একটি পূর্বানুমেয় রোডম্যাপ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেলিম রহমান বলেন, আনুষ্ঠানিক খাতে থাকা বিদ্যমান ব্যবসাগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে রাষ্ট্রের উচিত ব্যবসা পরিচালনার কাঠামোগত ব্যয় কমানো।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews