1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ময়মনসিংহের ভালুকায় গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত শরাফত আলীর ছেলে মো. শফিকুল ইসলামের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কয়ার মাস্টারবাড়ী এলাকার তরুণ ব্যবসায়ী মো. ইকবাল হোসেন।
শুক্রবার রাতে বাস মালিকের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন, মো. শফিকুল ইসলামের পরিবারের একমাত্র অবলম্বন ছিল এই গাড়িটি। গাড়িটি ছিল তাঁদের উপার্জনের একমাত্র মাধ্যম। অগ্নিকাণ্ডে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে। গাড়িটির এখনো বেশ কয়েকটি কিস্তি বকেয়া রয়েছে। এছাড়া মেরামতের জন্য প্রয়োজন প্রায় ৬ লাখ টাকা, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবার প্রতি আহ্বান জানিয়ে ইকবাল হোসেন বলেন, ‘আসুন, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন।’



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews