1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা ন্যায়বিচার আদালতের বাইরেও বাস্তবায়ন করতে হবে: খলিলুর রহমান র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজ দেখে যুবক আটক New F1 engines: Bosses close to V8 turbo hybrid deal from 2030 ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন অফিস থেকে দুই শ্রমিকনেতা গ্রেফতার, সংগঠন বলছে ‘আন্দোলন দমাতে গণগ্রেফতার করছে পুলিশ’ ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 

র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসবিএমসি ডে’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

সকাল ১০টায় কলেজের ৫০ বছর পূর্তি মঞ্চে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুজিবুল হক দোলন, অধ্যাপক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. ইমতিয়াজ আহমেদ সাজিদসহ কলেজের প্রথম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

এ সময় তাঁদের স্মৃতিচারণে ফিরে আসে কলেজজীবনের নানা আনন্দঘন মুহূর্ত। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews