1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কেআইবিতে কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র ‘সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ’ যেন মিলন মেলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র বিশেষ সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও রাজধানীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলায় কেআইবি চত্বর পরিণত হয় একখণ্ড কিশোরগঞ্জে।

অনুষ্ঠানে বুয়েট, ডুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ড্যাফোডিলসহ দেশের ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী অংশ নেন।

বিকাল ৪টা থেকেই ডিজিটাল নিবন্ধন, স্যুভেনির সংগ্রহ, ফটোবুথে ছবি তোলা আর কফির আড্ডায় মুখর হয়ে ওঠে কেআইবির থ্রিডি অডিটোরিয়াম প্রাঙ্গণ।

ডুয়েটের শিক্ষার্থী মাশরুব আহমেদ ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী জানান, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া এবং নিজ এলাকার কৃতী ব্যক্তিত্বদের সান্নিধ্য পাওয়া তাদের জন্য দারুণ অনুপ্রেরণার।

সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আলোচনা ও সংবর্ধনা পর্ব। সমিতির সভাপতি নাদির বেগ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩০৭) সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আব্দুর রউফ, রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির বিশেষ সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ আয়োজনের আহ্বায়ক মো. কামরুজ্জামান লিটু। অতিথিদের জীবনী পাঠ এবং বিশেষ পর্ব পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া লিটন।

শুরুতে অতিথিদের ফুল, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা এলাকার শিক্ষাব্যবস্থা ও নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শেকড়কে ভুলে যাওয়া চলবে না। কিশোরগঞ্জের উন্নয়নে সম্মিলিত প্রয়াস দরকার, সেখানে তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে।’

সংবর্ধিত অতিথি সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘পিছিয়ে পড়া জনপদ হওয়া সত্ত্বেও আমাদের সন্তানেরা নানা ক্ষেত্রে ভালো করছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার অনেক সমস্যাই সমাধান সম্ভব।’

সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং অল্প সময়ে কিশোরগঞ্জবাসীকে এক ছাতার নিচে আনার জন্য সমিতির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোদাব্বের হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হাবিব মো. হালিমুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ ফকরে হোসেন, কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান, অধ্যাপক ড. হুসাইন মোহাম্মদ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মেহের জেড রহমান এবং নৌবাহিনীর ক্যাপ্টেন সেলিম আখতার সুমন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির উপদেষ্টা, নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক হাসান মেজর ও মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম ডলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দোতারা বাদক মাহাদুল হকের সুরের মূর্ছনায় ভাওয়াইয়া গান পরিবেশন করেন ফাহমিদা আলম রত্না, আরিফ চৌধুরী পলাশ, রাজা এবং পূজা। লালনগীতি পরিবেশন করেন শিল্পী দোয়েল।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews