শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু
শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে।
বিনোদন
বিনোদন প্রতিবেদক
নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
তিনি রাজধানীর গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন। মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকেও তিনি কেবিনে ছিলেন।
তিনি বলেন, “অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে। তবে শরীরে ক্যান্সার ছড়িয়েছে।”
তবে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
টিংকু জানিয়েছেন, কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসা ব্যয় বেশি হওয়া এবং মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় তাকে রাজধানীর অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাতিয়া বানু বাংলাদেশের ছোট পর্দা ও চলচ্চিত্রে সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো তার নির্মাণে নিপুণভাবে ফুটে ওঠে।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


