তারানা হালিমেরর খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় ‘অবস্থান’ করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।
রাজনীতি
জার্নাল ডেস্ক

শনিবার (২১ নভেম্বর) বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়।
গুলশান থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, আমরা ওই বাসায় একটা তথ্য পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।
তার কাছে জানতে চাওয়া হয়, তারানা হালিম না হলে বিষয়টি কী? জবাবে তিনি বলেন, আমিতো উত্তর দিয়ে দিয়েছি অলরেডি।
চব্বিশের আন্দোলনে সরকারপতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যকে।
গুলশানে তারানা হালিম যে বাড়িতে থাকেন সেটির নিরাপত্তা কর্মী দারোয়ান শরিফ মিয়া শনিবার বলেন, বিকাল ৩টার পর পুলিশ সেখানে আসে। তারা মালপত্র নামিয়েছে। তবে বাসায় ‘স্যার’ ছিলেন না।
‘স্যার’ বলতে তারানা হালিমকে বোঝানো হচ্ছে কিনা, জানতে চাইলে শরিফ ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
তিনি বলেন, উনিতো এমপি আছিল। উনিতো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।
ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা গেছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়। পুলিশের পাশাপাশি ওই ভবন ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও সেখানে দেখা যায়।
তারানা হালিম আওয়ামী লীগ সরকারে ২০১৮ সালে তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও তিনি পরিচিত মুখ।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();