1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘মানবজাতির নিয়ন্ত্রণ ধরে রাখতে এআই নিয়ন্ত্রণ জরুরি’: গুতেরেস বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৭ জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী Accused of ‘emptying the coffers’, Macron mulls spending caps for future French governments বিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর সেঞ্চুরিয়ন টেস্ট: বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের জোড়া কীর্তি

‘মানবজাতির নিয়ন্ত্রণ ধরে রাখতে এআই নিয়ন্ত্রণ জরুরি’: গুতেরেস

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



‘মানবজাতির নিয়ন্ত্রণ ধরে রাখতে এআই নিয়ন্ত্রণ জরুরি’: গুতেরেস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও নীতিভিত্তিক বৈশ্বিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ জন্য স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকি ব্যবস্থার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


বারবাডোজে এক সম্মেলনে সোমবার জাতিসংঘ মহাসচিব বলেন, “আজ আমি সদস্য দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন নিজেদের উদ্যোগকে সমন্বয় করে এবং আগামী এক বছরের মধ্যে এআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনায় বৈশ্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক ও নীতিভিত্তিক একটি বহুপক্ষীয় কাঠামো গড়ে তোলে। এর সঙ্গে থাকতে হবে স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকি ব্যবস্থা।”

আল জাজিরা লিখেছে, ডিসেম্বরে বিশ্বসংস্থায় গুতেরেসের মেয়াদ শেষ হবে। ভবিষ্যতে ‘খুনি রোবট’ তৈরি হতে পারে—এমন বাস্তবতার মধ্যে তিনি এআইয়ের ঝুঁকি নিয়েও ক্রমেই সোচ্চার হচ্ছেন।

ক্যারিবীয় দেশ বার্বাডোজে ‘ব্রিজটাউন স্পেশাল সামিট অন এআই সেফটি’ শীর্ষক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, “বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে দেখা যাবে, সেগুলো মূলত ১৯৪৫ সালের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে।”

তিনি বলেন, “বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানের যে সংস্কার প্রয়োজন— তা স্পষ্ট।”

আন্তোনিও গুতেরেস বলেন, “জাতিসংঘের ক্ষেত্রেও যেমন এ সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বিশ্ব বাণিজ্যব্যবস্থার ক্ষেত্রেও তা প্রযোজ্য।”

ডিসেম্বরে জাতিসংঘ থেকে তিনি বিদায় নেওয়ার পর কে হবেন সংস্থার মহাসচিব, তা এখনো ঠিক হয়নি।

তবে উত্তরসূরির উদ্দেশে আন্তোনিও গুতেরেস বলেন, “আমি তাকে পরামর্শ দেব ‘মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্যই’ যথাযথভাবে এআই নিয়ন্ত্রণ করা অপরিহার্য।”

এআই নিয়ে প্রতিযোগিতা

আল জাজিরা লিখেছে, এআইয়ের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা এখনো অনেক দূরে। কারণ, এআই প্রযুক্তির দুই প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে প্রতিযোগিতায় মেতে উঠেছে।

তা সত্ত্বেও জাতিসংঘ মহাসচিব মনে করেন, দেশগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তাব্যবস্থা ও পরীক্ষার পদ্ধতি এবং স্বাধীন তদারকির ক্ষেত্রে মৌলিক শর্তাবলিতে ঐকমত্যের মাধ্যমে বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু হতে পারে।

চলতি বছরের সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছিলেন।

অন্যদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিরা এআই উন্নয়ন চালিয়ে যাওয়ার পক্ষে।

বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে এআই প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে এখনই তাতে সরাসরি হস্তক্ষেপ করার সম্ভাবনাও কম বলে মনে হচ্ছে।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একদল শীর্ষ নির্বাহীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে এআই নিরাপত্তাবিষয়ক একটি স্বেচ্ছামূলক আচরণবিধি মেনে চলতে সম্মত হন মার্কিন নির্বাহীরা।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews