1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

‘মস্তান’ দিয়ে বড় পর্দায় কিসলু, অভিনয়ে শুভ-চঞ্চল-তমা-মাহি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



‘মস্তান’ দিয়ে বড় পর্দায় কিসলু, অভিনয়ে শুভ-চঞ্চল-তমা-মাহি

কিসলু গোলাম হায়দারের প্রথম চলচ্চিত্র ‘মস্তান’-এ অভিনয় করবেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, তমা মির্জা ও সামিরা খান মাহি। আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

বিনোদন

বিনোদন প্রতিবেদক


দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণের পর এবার বড় পর্দায় আসছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার।

‘মস্তান’ নামের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যেখানে একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, তমা মির্জা এবং ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহিকে।

নির্মাতা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ‘মস্তান’-এর দৃশ্যধারণ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমার গল্প ও প্রেক্ষাপট নিয়ে গোলাম হায়দার কিসলু বলেন, “এক লাইনে যদি গল্পটা বলি, তাহলে এটা প্রেমের গল্প, প্রতিশোধের গল্প। আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের কাহিনী থাকবে এতে।”

তবে এই সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনই প্রকাশ করতে চান না তিনি।

নির্মাতা জানিয়েছেন, সিনেমার দৃশ্যধারণ হবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। কাপ্তাই ও রাঙামাটির বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে।

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার পর ‘মস্তান’ হতে যাচ্ছে আরিফিন শুভর নতুন সিনেমা।

অন্যদিকে, তমা মির্জাকে শেষ দেখা গেছে ২০২৫ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘মন যে বোঝে না’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন শুভ; যদিও ওই সিনেমাটির শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে।

সম্প্রতি ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ করেছেন তমা মির্জা। এতে তার সহশিল্পী আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

‘খলনায়ক’-এ তমার পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীও। এ ছাড়া শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত চঞ্চল। ডিসেম্বরে এই সিনেমার কাজ শেষ করেই ‘মস্তান’-এ যুক্ত হবেন তিনি।

অন্যদিকে, এখন মাহি আছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে, পুয়ের্তো রিকোয়। সেখানে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

‘মস্তান’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে তার।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews