রেল নিয়োগ দুর্নীতিতে আরও তিন মামলায় ইউসুফ মৃধা-কিবরীয়ার কারাদণ্ড
পূর্ব রেলের ট্রেন নম্বর টেকার, টুল কিপার ও টিকিট ইস্যুয়ার পদে নিয়োগ দুর্নীতির তিন মামলায় সাবেক জিএম ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়ার কারাদণ্ড হয়েছে।
অন্যান্য
জার্নাল ডেস্ক
পূর্ব রেলের ট্রেন নম্বর টেকার, টুল কিপার ও টিকিট ইস্যুয়ার পদে নিয়োগ দুর্নীতির তিন মামলায় সাবেক দুই রেল কর্মকর্তার সাজা হয়েছে।
মঙ্গলবার এসব মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।
দণ্ডিতরা হলেন—পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা ও সাবেক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়া।
দুদকের পিপি রেজাউল করিম রনি গণমাধ্যমকে বলেন, “তিনটি মামলাতেই রেলের সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে তিন বছর করে এবং সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
“আসামিদের মধ্যে গোলাম কিবরীয়া কারাগারে আছেন। আর ইউসুফ আলী মৃধা পলাতক।”
এর আগে রোববার রেলে নিয়োগ দুর্নীতির একটি মামলায় এবং সোমবার আরও দুই মামলায় রেলওয়ের সাবেক এই দুই কর্মকর্তার সাজা হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, পূর্ব রেলের ট্রেন নম্বর টেকারের ৩১টি শূন্য পদে সাড়ে ৬ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩ হাজার ৭৪ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৬১ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়।
এর মধ্যে ১০ জন প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর দিয়ে টেবুলেশন শিট প্রস্তুত করে মৌখিক পরীক্ষার জন্য সরবরাহ করা হয়। এ ছাড়া জেলা কোটাও ঠিকমতো অনুসরণ করা হয়নি।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটি করেন। ২০১৪ সালের ১০ জুন এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
এ ছাড়া পূর্ব রেলের টুল কিপারের আটটি শূন্য পদে নিয়োগের জন্য ৪০৫ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩০ জন। উত্তীর্ণ হন ১৬ জন।
এ ক্ষেত্রেও লিখিত পরীক্ষার নম্বর ঘষামাজা এবং নিজে টেবুলেশন শিট তৈরি করে সরবরাহের অভিযোগ করা হয় গোলাম কিবরীয়ার বিরুদ্ধে। এ ছাড়া লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগও করা হয় মামলায়।
এ ঘটনায় ২০১২ সালের ১৩ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
তদন্ত শেষে এ মামলায় ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালতে অভিযোগ গঠন করা হয়।
তৃতীয় মামলাটি পূর্ব রেলের টিকিট ইস্যুয়ারের তিনটি শূন্য পদে নিয়োগের বিষয়ে। ওই পদে ৪১১ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩১ জন। উত্তীর্ণ হন সাতজন।
পরীক্ষার খাতা ঘষামাজা ও টেবুলেশন শিট তৈরি করে ফেল করা প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগ করা হয় মামলায়।
এ ঘটনায় ২০১২ সালের ১৩ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
পরে ২০১৪ সালের ১৭ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


