1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি Jamal Musiala: Bayern Munich hold talks over midfielder’s health আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত The Bukele method: will Salvadoran leader's strong-arm tactics work for Haiti? চীনে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর আরেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন খুলনার মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভিসা পরিবর্তন করে ফেরার পথে আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষ, ভারতীয়সহ নিহত ১৩

ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


চট্টগ্রামের ফটিকছড়িতে হত্যার চেষ্টা ও নির্বিচারে গুলি করে ৬ জনকে আহতের রেশ কাটতে না কাটতেই আবারো সহিংসতার ঘটনা ঘটলো৷ এবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যে পাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় আসাদুজ্জামান সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান। একপর্যায়ে তাদের সঙ্গে আসাদুজ্জামানের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আবদুল মোনায়েম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান নামের একজনকে ছুরিকাঘাত করা হয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, উপজেলার কাঞ্চননগরে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews