1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: আরও এক নারীর মৃত্যু, নিহত বেড়ে ৪

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: আরও এক নারীর মৃত্যু, নিহত বেড়ে ৪

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুন্নাহার বেগম (৫২)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার মৃত্যুর…

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুন্নাহার বেগম (৫২)। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গতকাল মঙ্গলবার শামসুন্নাহারের মেয়ে ও গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) মারা যান। এ ছাড়া গত ২০ নভেম্বর ওই বাসার সাবলেট ভাড়াটিয়া ইফতি সাবা (২৫) এবং ২১ নভেম্বর সাবার শিশুপুত্র আরিস রহমান মাহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন সাবার স্বামী আব্দুর রহমান মানিক (৩২)। চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মানিকের শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই ফ্ল্যাটে থাকা ওই পাঁচজন দগ্ধ হন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্ল্যাটের দরজা ও জানালা উড়ে যায়। লিকেজ হয়ে ফ্ল্যাটের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে চিকিৎসাধীন আব্দুর রহমান মানিক জানান, ওই ফ্ল্যাটে তাঁরা সপরিবারে সাবলেট থাকতেন। ভবনের নিচতলায় রাখা বোতলজাত গ্যাস সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে চতুর্থ তলায় চুলা জ্বলত। সম্ভবত রাতে গ্যাস লিক হয়ে ঘরের ভেতরে জমে ছিল। সকালে তাঁর স্ত্রী নাশতা তৈরি করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দে ঘুম ভেঙে তিনি দেখেন তাঁর ও পাশে শুয়ে থাকা দেড় বছর বয়সী ছেলের শরীরে আগুন জ্বলছে। ছেলেকে কোলে নিয়ে বের হওয়ার সময় তিনি তাঁর স্ত্রী, শামসুন্নাহার ও সানজিদাকেও দগ্ধ অবস্থায় দৌড়ে বাইরে বের হতে দেখেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews