নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
নতুন মজুরি ঘোষণার পরও পোশাকশিল্প অধ্যুষিত গাজীপুর ও সাভারে স্বাভাবিক পরিস্থিতি এখনো আসেনি। চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবারেও (২৬ নভেম্বর) ৩৬০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
এদিকে সার্বিক পরিস্থিতির আগের দুই দিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন পোশাকখাতের উদ্যোক্তারা।
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে আজ ৩৬০টি পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি।
এর মধ্যে শ্রমিকদের অসন্তোষ ও বহিরাগত বা অন্য কারখানার শ্রমিকদের আক্রমণের আশঙ্কায় ২১৩টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। আর ১৪৭টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
উল্লেখ্য, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করতে পারে এবং কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকরা কোনো মজুরি পান না।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, "আগের দিনগুলোর তুলনায় কারখানা খোলার সংখ্যা সামান্য বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার বন্ধ কারখানার সংখ্যা ৩৫০টির বেশি।"
তিনি বলেন, "১৩/১ ধারার আওতায় বন্ধ থাকা কারখানা আগামী শনিবার নাগাদ খুলতে পারে। এছাড়া ধীরে ধীরে অন্যান্য কারখানার ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।"
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

