1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইয়েমেনে সৌদি আরবের হামলা জোরদারের মধ্যে দেশটির তেল স্থাপনায় আঘাত হেনেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলায় এক নেপালি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানায়, একটি নিক্ষিপ্ত বস্তু তেল শোধনাগারে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটির কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগের দিন বুধবার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে হুতিরা। ওই দিন ধারণ করা স্যাটেলাইট চিত্রে উপকূলীয় উপদ্বীপটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।

হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলার ফলে রাস তানুরায় আগুন ধরে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত এই স্থাপনা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালগুলোর একটির অংশ।

জাহাজ চলাচল খাতের একটি সূত্র বৃহস্পতিবার সিএনএনকে জানিয়েছে, হামলার পর টার্মিনালটিতে জাহাজে তেল বোঝাই কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে তা পুনরায় চালু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাস তানুরার আকাশে চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাস তানুরা শোধনাগারে প্রতিদিন পাঁচ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে এই বৃহৎ স্থাপনা কমপ্লেক্সেই ছিল সৌদি আরবের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews