রাজধানীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২
একটি আবাসিক হোটেলের ভেতরে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই দুর্বৃত্ত। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন এবং মহাব্যবস্থাপকসহ আরও দুজন গুরুতর আহত….
বাংলাদেশ
প্রতিবেদক
রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলের ভেতরে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই দুর্বৃত্ত। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন এবং মহাব্যবস্থাপকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেলে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)। বর্তমানে তাঁরা রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলটির ভেতরে প্রবেশ করে ব্যবস্থাপক নাঈমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় আহত মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং কর্মী হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

