ট্রাম্পের শান্তির ডাকের মধ্যেই সোভিয়েত-পরবর্তী বৃহত্তম সামরিক বাজেট রাশিয়ার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইন যুদ্ধ আর না বাড়ানোর আহ্বান জানালেও, ঠিক সেই সময়েই রাশিয়ার পার্লামেন্ট ২০২৭-২৯ সালের জন্য সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক ব্যয় বরাদ্দ দিয়ে একটি বাজেট পাস করেছে।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইন যুদ্ধ আর না বাড়ানোর আহ্বান জানালেও, ঠিক সেই সময়েই রাশিয়ার পার্লামেন্ট ২০২৭-২৯ সালের জন্য সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক ব্যয় বরাদ্দ দিয়ে একটি বাজেট পাস করেছে।
ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, ২০২৭ সালের জন্য নির্ধারিত ৫৯ হাজার ৬০ কোটি ডলারের (৫৯০ দশমিক ৬ বিলিয়ন ডলার) এই মূল বাজেটে আগামী তিন বছরে (২০২৭-২৯) জাতীয় প্রতিরক্ষা খাতে প্রায় ৬০ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে কেবল ২০২৭ সালেই মূল বাজেটের প্রায় ৩৫ শতাংশ ব্যয় হবে সামরিক খাতে।
রাশিয়ার আগের তিন বছরের বাজেটের তুলনায় এবারের সামরিক খাতে বরাদ্দ ১২ হাজার ১০০ কোটি ডলার (১২১ বিলিয়ন ডলার) বেশি।২০২২ সালে ইউক্রেইনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১ হাজার কোটি ডলার ব্যয় করেছে।
নতুন বাজেটের অধীনে, ২০২৭ সালের শেষ নাগাদ এই (মোট সামরিক ব্যয়ের) পরিমাণ বেড়ে প্রায় ৯১ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াবে। আর ২০২৮ সালের শেষ নাগাদ তা প্রায় ১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ২০২৯ সালের শেষ নাগাদ ১.৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি ডলার) ডলার ছাড়িয়ে যাবে।
পুতিন সরকার খনি কোম্পানিগুলো এবং নাগরিকদের বিনিয়োগ থেকে আসা আয়ের ওপর অতিরিক্ত কর বসিয়ে ক্রমবর্ধমান সামরিক ব্যয় মেটাতে চাইছে।
পাশাপাশি সরকার অনেক বেসামরিক খাতেও ব্যয় কমাবে, যার মধ্যে আবাসন ও নাগরিক পরিষেবা (গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি) খাতে ব্যয় ৮ শতাংশ এবং স্বাস্থ্যসেবা খাতে ৩ শতাংশ কমানো হবে। এছাড়া, পেনশন ভাতাসহ সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ও ৬ শতাংশ কমানো হবে।
প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খরচ মেটাতে পুতিন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের কাছ থেকে কর আদায়ের চাপ ক্রমশ বাড়াচ্ছেন। এমনকি নাগরিকদের প্রয়োজনীয় খাতগুলো উপেক্ষা করে দেশের অর্থনীতি এখন পুরোপুরি সামরিক ব্যয়ের দিকেই ঝুঁকে পড়ছে।
বিপুল সামরিক ব্যয় এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়েও অনেক বেড়ে গেছে। তাছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা, অসামরিক প্রতিষ্ঠানগুলোর জন্য উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালগুলোতে ইউক্রেইনের হামলার কারণেও দেশটির অর্থনীতি চরম চাপের মুখে পড়েছে।
মাত্র গত সপ্তাহেই যে রুশ নেতাকে নিজের বন্ধু বলেছিলেন, সেই পুতিনকেই নতুন সুরে ইউরোপের বিরুদ্ধে 'সব ধরনের সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার' আহ্বান জানিয়েছেন ট্রাম্প; আর এমন সময়েই রাশিয়ার এই বাজেট পাস হল।
মার্কিন এই প্রেসিডেন্ট জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি এই অনুরোধ করেছিলেন। তিনি আরও বলেন, তার বিশ্বাস এটি ইউক্রেইনে মস্কোর দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধের একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

