1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও Brentford aim for ‘special things’ after ending 89-year wait for win at Manchester United ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ হিসাবরক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে: অর্থমন্ত্রী

পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত



পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক


যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। পুতিনের সঙ্গে বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি।

সম্প্রতি চীনের শেনজেনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক হয়। ১৯ নভেম্বরের ওই বৈঠকের আগে পুতিনের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘উনি কি? উনি আমার বন্ধু।’

ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুক্রবার কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

জেলেনস্কি বলেন, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারছে না যুক্তরাষ্ট্র।

পুতিনকে আলিঙ্গন করছেন, এমন একটি ছবি ট্রাম্প প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘অবশ্যই এরকম কিছু করার অধিকার মার্কিন প্রেসিডেন্টের আছে। তবে ব্যাপারটা অদ্ভুত।’

পুতিনের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘তিনি (পুতিন) আগ্রাসনকারী। তিনি খুনি। তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’

জেলেনস্কি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে কেউ ভালো বন্ধু বললে ব্যাপারটা যেমন হতো, এটা তেমনই। না, তিনি (পুতিন) বন্ধু নন।’

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক উত্তপ্ত বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি।

বেশ কিছুদিন বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে আবুধাবিতে আবারও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানছি, সমস্যা তত বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর নয় মাস পেরিয়ে গেছে। এই যুদ্ধের ভয়াবহ প্রাণহানি বন্ধ করতে এবং শান্তি আলোচনায় অগ্রগতি আনতে মরিয়া ইউক্রেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews